Wednesday, May 13, 2026
Home কর্পোরেট পূবালী ব্যাংক হয়ে প্রিয়জনের বিকাশে ৫০ লাখ বারেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা

পূবালী ব্যাংক হয়ে প্রিয়জনের বিকাশে ৫০ লাখ বারেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা

দশ মাসেরও কম সময়ের মধ্যে পূবালী ব্যাংক হয়ে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ৫০ লাখ বারেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। দেশের দুটি শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঝামেলাহীনভাবে ও নিরাপদে রেমিটেন্স পাঠানোর এই সুবিধা প্রবাসী এবং তাঁর প্রিয়জনদের আস্থা অর্জন করেছে এবং বৈধপথে রেমিটেন্স পাঠানোকে উধুব্ধ করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকেও শক্তিশালী করছে।

সম্প্রতি বিকাশ এর প্রধান কার্যালয়ে এই অর্জনকে উদযাপন করতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা এই যৌথ সেবার সাফল্যের গুরুত্ব তুলে ধরেন এবং গ্রাহকদের জন্য রেমিটেন্স সেবাকে আরও সহজ ও নিরাপদ করার অঙ্গীকার করেন।

দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হিসেবে বিবেচিত প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহকে গতিশীল ও রিজার্ভকে শক্তিশালী করে জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করছে। সে লক্ষ্যেই, আরও সহজে ও নিরাপদে রেমিটেন্স পাঠানোর জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছে পূবালী ব্যাংক ও বিকাশ। বিশ্বের ৩৩টি দেশ থেকে ১১টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে পূবালী ব্যাংকে সেটেলমেন্ট হয়ে তাৎক্ষণিক প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে প্রবাসীর পাঠানো কষ্টার্জিত রেমিটেন্স। সাথে হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাও গ্রহণ করছেন রেমিটেন্স গ্রহীতারা। বিকাশ-এ গ্রহণ করা সেই অর্থ খুব সহজেই নিকটস্থ এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে পারছেন স্বজনরা। এছাড়া, ক্যাশ আউট না করেও প্রবাসীর প্রিয়জনরা বিকাশ-এর মাধ্যমেই বিভিন্ন ধরনের পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সেবার ফি পরিশোধ, অনুদান প্রদান, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, মাইক্রোফাইন্যান্স পেমেন্ট সহ অসংখ্য সেবা নিতে পারছেন ঘরে বসেই।

এদিকে, রেমিটেন্সের টাকা এখন আরও কম খরচে ক্যাশ আউটের সুযোগ নিতে পারছেন দেশে থাকা প্রবাসীর স্বজনেরা। দেশজুড়ে শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রায় ২,৫০০ এটিএম বুথ থেকে হাজারে মাত্র ৭ টাকা চার্জে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে গ্রাহকরা রেমিটেন্সের টাকা ক্যাশ আউট করতে পারছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকিতে পড়তে পারে ৫০ লাখ প্রবাসী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে উপসাগরীয় শ্রমবাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস...

প্রাইম ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (১৩...

প্রথম প্রান্তিকে ইবিএলের মুনাফায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি

ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সমন্বিত মোট মুনাফায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। শক্তিশালী বিনিয়োগ আয়, বৈদেশিক মুদ্রা আয় প্রবৃদ্ধি এবং প্রভিশনিং...

শাহজালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট

বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় “শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬” অনুষ্ঠিত...

Recent Comments