Friday, May 29, 2026
Home কর্পোরেট পূবালী ব্যাংকের উদ্যোগে লালমাটিয়ায় ক্যাশলেস লেনদেন উদ্বুদ্ধকরণ কর্মসূচি

পূবালী ব্যাংকের উদ্যোগে লালমাটিয়ায় ক্যাশলেস লেনদেন উদ্বুদ্ধকরণ কর্মসূচি

ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরো গতিশীল, জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে রাজধানীর লালমাটিয়ায় র‌্যালি, ইউআর কোড উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। গেস্ট অব অনার হিসেবে ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান।

তিনি আরো বলেন, ‘ডিজিটাল লেনদেন ব্যবস্থার মাধ্যমে আর্থিক কার্যক্রম যেমন দ্রুত ও সহজ হয়, তেমনি এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।’ সভায় পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী বলেন, ‘ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয়ই করে না, বরং একটি স্বচ্ছ নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ এ সময় তিনি ক্যাশলেস লেনদেন ব্যবস্থার গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, নিরাপদ আর্থিক লেনদেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ, ঢাকা উত্তরের অঞ্চলপ্রধান ও মহাব্যবস্থাপক একেএম আব্দুর রকীব এবং উপমহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেলের প্রধান মো. রবিউল আলম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন লালমাটিয়া সি-ব্লক জামে মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি মো. আলমগীরসহ ব্যাংকের প্রধান কার্যালয়ে নির্বাহী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির ২ কর্মকর্তা বরখাস্ত

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বিতর্কের মুখে ঢাবি নিয়ে মন্তব্য প্রত্যাহার ববি হাজ্জাজের

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া মন্তব্য ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মুখে অবশেষে নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা থেকে গ্রামের পথে মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। ঈদের দিন পরিবার নিয়ে রাজধানীতে সময় কাটানোর পর অনেকে আজ...

রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার পর রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) সকালে তিনি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির...

Recent Comments