Tuesday, May 19, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজা‌রে বড় দরপতন

পুঁজিবাজা‌রে বড় দরপতন

দে‌শের পুঁজিবাজা‌রে বড় দরপত‌নের মধ্য দি‌য়ে আজ বৃহস্পতিবার লেন‌দেন হয়েছে। ২৭ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তনের প্রভাবে বড় দরপতন ঢাকার শেয়ারবাজারে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই’র প্রধানসূচক কমেছে ৯৭ পয়েন্ট। লেনদেনও কমেছে আগের দিনে চেয়ে ২৫০ কোটির বেশি। এসময় দর হারিয়েছে ৭৫ ভাগ কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম শেয়ারবাজারে সার্বিক সূচক কমেছে ২০৮ পয়েন্ট।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৭ কোম্পানিকে এ ও বি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশে এসব কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। এরই প্রভাবে বৃহস্পতিবার বড় দরপতন ঢাকার শেয়ারবাজারে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেফার্ড ইন্ডাস্ট্রিজ ছাড়া বাকি সব কোম্পানির শেয়ার দর হারিয়েছে।

হাতবদলে অংশ নেয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে সাড়ে ৭৫ ভাগ কোম্পানির শেয়ার। এর মধ্যে বেড়েছে মাত্র ৭২টির, কমেছে ২৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সোশ্যাল ইসলামী ব্যাংক, দ্বিতীয় ইসলামী ব্যাংক এবং তৃতীয় অবস্থানে গ্রামীণফোন।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, দ্বিতীয় ইউনিয়ন ব্যাংক এবং তৃতীয় গ্লোবাল ইসলামী ব্যাংক। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ২০৮ দশমিক এক সাত পয়েন্ট। লেনদেন হয় ১৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ঘিরে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীটির কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন আইন...

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির...

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

Recent Comments