Saturday, June 13, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজারে ফিরছে গতি, ১৩ মাস পর লেনদেন ছাড়াল ১,৪০০ কোটি

পুঁজিবাজারে ফিরছে গতি, ১৩ মাস পর লেনদেন ছাড়াল ১,৪০০ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৩৯ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ ১৩ মাস পর ১ হাজার ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও শেষদিকে সূচক কিছুটা নিম্নমুখী ছিল। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৬১৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৫ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৮৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন সামান্য কমে ১ হাজার ২২৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৩০ পয়েন্ট।

গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, রবি আজিয়াটা, বিবিএস কেবলস ও বেস্ট হোল্ডিংসের শেয়ার।

ডিএসইতে গতকাল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকা। এর আগে গত বছরের ১১ আগস্ট ডিএসইতে ২ হাজার ১০ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছিল। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৪৮টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত ছিল ২৫টির বাজারদর।

বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি দেশের অর্থনীতি ইতিবাচক থাকায় ও সরকারি স্থায়ী আয়ের সিকিউরিটিজের সুদহার ধীরে ধীরে কমার কারণে সূচক ঊর্ধ্বমুখী ছিল।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১০ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৩ শতাংশ দখলে নিয়েছে জীবন বীমা খাত। ১০ দশমিক ১ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। বস্ত্র খাত ১০ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ স্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৭ শতাংশ।

গতকাল ডিএসইতে সবচেয়ে বেশি ৫ দশমিক ২ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে মিউচুয়াল ফান্ড খাতে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতে ৪ দশমিক ৯ ও সাধারণ বীমা খাতে ৩ দশমিক ৮ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে কাগজ ও মুদ্রণ খাতে সবচেয়ে বেশি ১ দশমিক ২ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া সেবা ও আবাসন খাতে ১ ও ব্যাংক খাতে দশমিক ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১০ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ২২ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments