Wednesday, July 1, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজারে তালিকাভুক্তি রাষ্ট্র মালিকানার পাঁচ প্রতিষ্ঠানের সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্তি রাষ্ট্র মালিকানার পাঁচ প্রতিষ্ঠানের সম্মতি

লাভজনক রাষ্ট্র মালিকানাধীন ও সরকারের শেয়ার থাকা বহুজাতিক ১০ কোম্পানিকে পুঁজিবাজারে আনার উদ্যোগ নিয়েছে সরকার। রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েকটি প্রতিষ্ঠান সরাসরি তালিকাভুক্তিতে সম্মতি দিয়েছে। তবে বহুজাতিক কোম্পানিগুলো জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাদের পরিচালনা পর্ষদের সভা প্রয়োজন।

প্রাথমিকভাবে রাষ্ট্রীয় ও বহুজাতিক মিলিয়ে ১০টি প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনার লক্ষ্যে গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংশ্লিষ্ট ১০ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা এতে অংশ নেন।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, শিল্প উপদেষ্ট, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে যেসব প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে সেগুলো হলো– বহুজাতিক কোম্পানি ইউনিলিভার, নেস্‌লে, নোভার্টিস, সিনজেন্টা ও সাইনোভিয়া বাংলাদেশ, রাষ্ট্র মালিকাধীন প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস কোম্পানি, কর্ণফুলী ফার্টিলাইজার, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি ও সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি।

  1. বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বর্তমানে শেয়ারবাজার আইনের মধ্যে এসেছে। এখন বাজারের গভীরতা বাড়ানো এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরানো জরুরি। এ জন্য মৌলভিত্তি শক্তিশালী সরকারি কোম্পানির শেয়ার অফলোড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুর্নীতির মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ...

ফটিকছড়ি উত্তরসহ তিন উপজেলা ও একটি থানার অনুমোদন

  দেশের প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।...

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আগামীর শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, দেশের শিক্ষা...

প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তুলতে SOSI প্রকল্পের অর্জনতুলে ধরল BBDN ও GIZ

বাংলাদেশে প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (BBDN) এবং জার্মান উন্নয়ন সংস্থা GIZ যৌথভাবে...

Recent Comments