Saturday, April 18, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজারের টেকসই সংস্কারে কারিগরি সহযোগিতা করতে চায় এডিবি

পুঁজিবাজারের টেকসই সংস্কারে কারিগরি সহযোগিতা করতে চায় এডিবি

দেশের পুঁজিবাজারের টেকসই সংস্কার ও উন্নয়নে কারিগরি সহযোগিতার বিষয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিএসইসি কার্যালয়ে সংস্থাটির প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের এক বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছে এডিবি। তবে কি ধরনের সহায়তা তারা করবেন সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট মনোহরী গুণাবর্ধনে ও সিনিয়র প্রজেক্ট অফিসার (ফিন্যান্সিয়াল সেক্টর) মোহাম্মদ রাশেদ আল হাসান উপস্থিত ছিলেন।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানিয়েছেন, দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। দেশের পুঁজিবাজারের সংস্কার পরিকল্পনা ও সংস্কার বাস্তবায়ন, পুঁজিবাজারের আধুনিকায়ন, বিএসইসির সার্ভেইল্যান্স সিস্টেমের আধুনিকায়ন, ইআরপি সিস্টেমের উন্নয়ন ও বাস্তবায়ন, পুঁজিবাজারে স্বচ্ছতা-জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধি, তালিকাভুক্ত কোম্পানিসমূহের স্বতন্ত্র পরিচালকদের দক্ষতা-সক্ষমতার উন্নয়ন ঘটিয়ে কোম্পানিসমূহের সুশাসন নিশ্চিতকরণ, বন্ড মার্কেটের উন্নয়ন, টেকসই অর্থায়ন, কমোডিটি এক্সচেঞ্জ ও ডেরিভেটিভ পণ্য, দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্র হিসেবে পুঁজিবাজারকে প্রতিষ্ঠা, দেশের পুঁজিবাজারের ভালো মৌল ভিত্তিসম্পন্ন দেশি-বিদেশি ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি, দেশের পুঁজিবাজারের বিদ্যমান আইনসমূহ যুগোপযোগীকরণ ইত্যাদি বিষয়ে সভায় আলোচনা হয়।

বৈঠকে পুঁজিবাজারের সংস্কারের জন্য বিএসইসির গৃহীত উদ্যোগ-কার্যক্রম, গঠিত টাস্কফোর্স ও তদন্ত কমিটির রিপোর্ট এবং পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসির পরিকল্পনার বিষয়ে বিএসইসি চেয়ারম্যান মহোদয় বিস্তারিত তথ্য তুলে ধরেন। পুঁজিবাজার সংস্কারের অংশ হিসেবে টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে মার্জিন রুলস, পাবলিক ইস্যু রুলস ও মিউচুয়াল ফান্ড বিধিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। এ ছাড়াও তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী বিএসইসির এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান রয়েছে বলে বৈঠকে উল্লেখ করেন তিনি।

বৈঠকে দেশের পুঁজিবাজারের টেকসই সংস্কার ও উন্নয়নে কারিগরি সহযোগিতার বিষয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকে বিএসইসির পক্ষ হতে আগামীতে দেশের পুঁজিবাজার সংস্কার বাস্তবায়ন এবং পুঁজিবাজারের আধুনিকায়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। বৈঠকে বিএসইসির যুগ্ম পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মাওলা ও বিএসইসির উপপরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হজযাত্রীদের সেবায় আশকোনায় ইসলামী ব্যাংকের বিশেষ বুথ চালু

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজযাত্রীদের সেবা সহজ করতে রাজধানীর আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ হজ বুথ চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের...

আগামী ২৪শে এপ্রিল শুরু হতে যাচ্ছে অ্যাক্সেনটেক এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬

'অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর জন্য সকল প্রস্তুতি নেয়া শেষ। বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম শীর্ষ সংগঠন ফরেন ইনভেস্টরস' চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও...

হজযাত্রা শুরু, প্রথম ফ্লাইটে গেলেন ৪১৯ জন

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটের ৪১৯ জন হজযাত্রী । যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি...

Recent Comments