Tuesday, June 16, 2026
Home জাতীয় পাপিয়া দম্পতির অবৈধ সম্পদ মামলার রায় ঘোষণা আজ

পাপিয়া দম্পতির অবৈধ সম্পদ মামলার রায় ঘোষণা আজ

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহা. আবু তাহেরের আদালতে এ রায় ঘোষণার কথা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৭ আগস্ট মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজকের তারিখে রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

২০২০ সালের ৪ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ‘দুদক আইন, ২০০৪’-এর ২৭(১) ধারায় করা মামলাটির তদন্ত শেষে একই কর্মকর্তা অভিযোগপত্র জমা দেন। ২০২১ সালের ৩০ নভেম্বর আদালত চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৯ সালের ১২ অক্টোবর থেকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পাপিয়া দম্পতি রাজধানীর ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করেন এবং রুম ভাড়া, খাবার, মদ, স্পা, লন্ড্রি, মিনি বারসহ মোট ৩ কোটি ২৩ লাখ টাকার বিল নগদ পরিশোধ করেন। এ সময় তারা প্রায় ৪০ লাখ টাকার শপিংও করেন, যার বৈধ উৎস দেখাতে ব্যর্থ হন।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, তাদের নামে মোট ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ রয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ বছরে ৩০ লাখ টাকার বাসাভাড়া, গাড়ির ব্যবসায় বিনিয়োগকৃত এক কোটি টাকা, কার ওয়াশ সলিউশনে ২০ লাখ টাকা বিনিয়োগ, বিভিন্ন ব্যাংকে ৩০ লাখ টাকার জমা এবং বাসায় রাখা ৫৮ লাখ টাকা। এছাড়া সুমনের নামে ২২ লাখ টাকার একটি গাড়িও উদ্ধার করা হয়।

সব সম্পদেরই কোনো বৈধ উৎস খুঁজে পায়নি দুদক। আজকের রায়ের মাধ্যমে আলোচিত এই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments