Saturday, June 13, 2026
Home জাতীয় রাজনীতি পাকিস্তানের শৃঙ্খল ভেঙেছি, দিল্লির দাসত্ব মেনে নেওয়ার জন্য নয়: রিজভী

পাকিস্তানের শৃঙ্খল ভেঙেছি, দিল্লির দাসত্ব মেনে নেওয়ার জন্য নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা কখনও বিক্রি হতে পারে না। আমরা পিন্ডির দাসত্ব থেকে মুক্তি পেয়েছি, দিল্লির শাসকদের কাছে আত্মসমর্পণ করার জন্য নয়।”

 

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, “আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে যে ত্যাগ, সেই আত্মত্যাগকে উপেক্ষা করে অন্য কারও স্বার্থে আমরা মাথানত করব না। দিল্লি কিংবা অন্য কারও চাপ আমাদের বীরত্বের ইতিহাসকে ম্লান করতে পারবে না।”

 

রিজভী ভারত সরকারের প্রতি কড়া সমালোচনা করে বলেন, “আজকের দিল্লির শাসকরা সাম্প্রদায়িক শাসন চালাচ্ছে। তারা একসময়ে বাংলাদেশের গণতন্ত্রের শত্রুদের পাশে দাঁড়িয়ে রক্তপিপাসু নেতৃত্বকে সমর্থন দিয়েছে। কিন্তু তারা ভুলে গেছে, বাংলাদেশের মানুষ কখনও কারও দাসত্ব মেনে নেয়নি। আমাদের জনগণের রক্তের তেজ, আত্মশক্তি, ও বীরত্বের ইতিহাস দিল্লির শাসকদের বুঝতে হবে।”

 

ভারতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “তোমরা নিজেরাই গণতান্ত্রিক দেশ, অথচ বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টায় লিপ্ত। বিশ্বজুড়ে গণতান্ত্রিক দেশগুলো আজ ভারতকে সমালোচনা করছে।”

 

বিএনপির এই নেতা বলেন, “আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, তারা কখনও স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমরা পিন্ডির শৃঙ্খল ছিন্ন করেছি, এবার দিল্লির আধিপত্যকেও প্রত্যাখ্যান করব। আমাদের শক্তি জনগণ, আমাদের আশা গণতন্ত্র।”

 

লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, “এই লংমার্চ হচ্ছে জনগণের শক্তির প্রদর্শন। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

 

অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা তাদের ঐক্য ও গণতান্ত্রিক আদর্শের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments