Saturday, June 13, 2026
Home জাতীয় নেচার ম্যাগাজিনের শীর্ষ ১০ ব্যক্তির তালিকায় স্থান পেলেন ড. ইউনূস

নেচার ম্যাগাজিনের শীর্ষ ১০ ব্যক্তির তালিকায় স্থান পেলেন ড. ইউনূস

যুক্তরাজ্যের খ্যাতনামা বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার ২০২৪ সালের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় অন্তর্ভুক্ত করেছে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে। তাকে “জাতির নির্মাতা” হিসেবে উল্লেখ করে, নেচার লিখেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস জাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছেন, যা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

 

নেচার ৯ ডিসেম্বর প্রকাশিত তালিকায় ড. ইউনূসের কাজের স্বীকৃতির পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক ও সামাজিক অর্জনের কথা তুলে ধরে। তালিকায় রয়েছেন বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অবদানে স্বীকৃত বিজ্ঞানী, গবেষক ও চিন্তাবিদরা। ড. ইউনূসের নাম এখানে বিশেষভাবে আলোকিত হয়েছে তার অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের কারণে।

 

২০২৪ সালের আগস্টে বাংলাদেশের বিক্ষোভমুখর পরিস্থিতিতে কর্তৃত্ববাদী সরকারের পতনের পর, বিপ্লবী ছাত্রসমাজের দাবিতে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস। নেচার উল্লেখ করেছে, দেশের ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব তিনি দৃঢ়তার সঙ্গে গ্রহণ করেছেন।

 

১৯৪০-এর দশকে ব্রিটিশ ভারতের চট্টগ্রামে জন্মগ্রহণকারী ড. ইউনূস, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর রাষ্ট্রগঠনে ভূমিকা রাখেন। তার সবচেয়ে বড় অবদান ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তন। ১৯৭০-এর দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সময় তিনি এই ধারণার পরীক্ষা করেন। দরিদ্র নারীদের জন্য স্বল্প সুদের ক্ষুদ্রঋণ বিতরণ করে তিনি দেখিয়েছেন, এটি কীভাবে দারিদ্র্য বিমোচনে কার্যকর হতে পারে।

 

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত তার গ্রামীণ ব্যাংক শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণের মডেল হিসেবে সমাদৃত। তবে, ক্ষুদ্রঋণ ব্যবস্থার সমালোচনাও রয়েছে, যেখানে উচ্চ সুদে দরিদ্রদের শোষণ করা হয়। কিন্তু ড. ইউনূস যৌক্তিক ব্যবস্থাপনার মাধ্যমে দেখিয়েছেন, এই মডেল কীভাবে জীবন বদলাতে পারে।

 

নেচারের তালিকায় আরও রয়েছেন চীনের ভূতত্ত্ববিদ লি চুনলাই, রাশিয়ান গবেষক আনা আবালকিনা, মার্কিন জ্যোতির্বিদ ওয়েন্ডি ফ্রিডম্যান এবং সুইস আইনজীবী কর্ডেলিয়া বার্ক। তবে ড. ইউনূসের অন্তর্ভুক্তি প্রমাণ করে, তার মানবিক ও অর্থনৈতিক চিন্তাধারা কীভাবে বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক উন্নয়নে পথপ্রদর্শক হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

দেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ দেশে...

Recent Comments