Friday, July 3, 2026
Home কর্পোরেট পদ্মা ব্যাংকের নামের সঙ্গে যুক্ত হল পিএলসি

পদ্মা ব্যাংকের নামের সঙ্গে যুক্ত হল পিএলসি

আনুষ্ঠানিকভাবে পদ্মা ব্যাংক লিমিটেডের নাম পদ্মা ব্যাংক পিএলসি করা হয়েছে। সম্প্রতি রাজধানীর এক হোটেলে লিমিটেডের বদলে পিএলসি লেখা নামের উন্মোচন করা হয়। এখন থেকে পদ্মা ব্যাংকের সবধরনের দাপ্তরিক কাজে পিএলসি ব্যবহার করতে হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদ্মা ব্যাংক পিএলসির আনুষ্ঠানিক ঘোষণা দেন চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত। পরিচালকমন্ডলীর মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরশেদুল কবীর (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, অগ্রণী ব্যাংক পিএলসি) মো. আবুল হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি), শাহনুল হাসান খান, জাহিদুর রহমান এফসিএ সৈয়দ রফিকুল এবং ড. ফারহানা মোনেম (স্বতন্ত্র পরিচালক) ।

এছাড়া, অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো কাজী মো. তালহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআইসিসিও ফয়সাল আহসান চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন-সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments