Sunday, July 12, 2026
Home জাতীয় নির্বাচনী বিধিমালা নিয়ে আজ ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

নির্বাচনী বিধিমালা নিয়ে আজ ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আচরণ বিধি নিয়ে আজ সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপ-সচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী, সকাল ১১টায় এ বৈঠক শুরু হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। এটি মূলত সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের তালিকা প্রস্তুত ও তদারকি, এবং নির্বাচনী প্রক্রিয়ায় সংশ্লিষ্ট উপকারভোগীদের সঙ্গে আলোচনা সংক্রান্ত কমিটির সভা।

বৈঠকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে—নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এবং জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি পরিবীক্ষণ। আগামী নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজন নিশ্চিত করতে এই দুটি বিষয়ের প্রতি কমিশন গুরুত্ব দিচ্ছে।

রাজনৈতিক দলগুলোর নিবন্ধন যাচাই-বাছাই, নির্বাচন পূর্ব প্রস্তুতি এবং আচরণ বিধি লঙ্ঘন প্রতিরোধে করণীয় বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজকের বৈঠকে। নির্বাচনকে অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments