Tuesday, June 16, 2026
Home জাতীয় নারী সংস্কার কমিশন ধর্ম ও সংবিধানের পরিপন্থী অভিযোগ

নারী সংস্কার কমিশন ধর্ম ও সংবিধানের পরিপন্থী অভিযোগ

নারী সংস্কার কমিশনকে ধর্ম, সংবিধান ও সামাজিক মূল্যবোধবিরোধী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান সর্বধর্মীয় প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ধর্ম, সংবিধান এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী দাবি করে সর্বধর্মের মানুষ তা প্রত্যাখ্যান করেছে। শুক্রবার (২ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সর্বধর্মীয় সংবাদ সম্মেলনে বক্তারা কমিশন বাতিলের দাবি জানান। এইড ফর মেন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাউসার হোসাইন।

বক্তারা অভিযোগ করেন, নারী সংস্কার কমিশন গুটিকয়েক ব্যক্তির মতাদর্শ জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা বাংলার হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার বলেন, “এই রিপোর্ট প্রকৃত নারী উন্নয়নের বদলে সমাজে বিভ্রান্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে।” তিনি কমিশন অবিলম্বে বাতিলের দাবি জানান।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালবার্ট পি. কস্টা বলেন, “নারী সংস্কার কমিশনের সুপারিশ শুধুমাত্র ইসলামের নয়, খ্রিস্টান ধর্মেরও মৌলিক রীতিনীতির পরিপন্থী।” তিনি আরও অভিযোগ করেন, কমিশনের রিপোর্টে পুরুষ ও নারীকে প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সমাজে বিভাজন তৈরি করবে

জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল বলেন, “কমিশনের প্রস্তাবিত সিভিল ল’ হিন্দু সম্প্রদায়ের পারিবারিক আইনের ওপর হস্তক্ষেপের শামিল, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”

এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, “নারী সংস্কার কমিশন পশ্চিমা নারীবাদের অনুসারী ও পুরুষবিদ্বেষী চিন্তাধারায় পরিচালিত। আমরা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধসম্মত একটি কমিশন গঠনের দাবি জানাচ্ছি এবং পুরুষ সুরক্ষা কমিশন গঠনেরও আহ্বান জানাচ্ছি।”

সমাবেশের সভাপতি অ্যাডভোকেট কাউসার হোসাইন বলেন, “এই প্রতিবেদন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির প্রতি চরম অবজ্ঞার পরিচায়ক। এটি পরিবারব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্র।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন আলামিন হোসাইন। বক্তব্য রাখেন মুহাম্মদ লোকমান সায়েফী ও ইয়াসির আরাফাতসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments