Tuesday, June 16, 2026
Home আন্তর্জাতিক সিন্ধু নদে বাধা দিলে শক্ত প্রতিক্রিয়ার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

সিন্ধু নদে বাধা দিলে শক্ত প্রতিক্রিয়ার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

সিন্ধু নদ নিয়ে উত্তেজনার আবহে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, সিন্ধু পানিবণ্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি নদীতে কোনো বাঁধ নির্মাণ বা পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে, তবে পাকিস্তান ওইসব স্থাপনার বিরুদ্ধে সরাসরি হামলার পথে যেতে বাধ্য হবে। শুক্রবার (২ মে) জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “শুধু অস্ত্রের গুলিই আগ্রাসন নয়। পানিপ্রবাহ বন্ধ করাও একধরনের যুদ্ধ, যা লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হতে পারে।” তিনি আরও জানান, নয়াদিল্লি যদি সিন্ধু নদীতে পানি প্রতিরোধমূলক কোনো পদক্ষেপ নেয়, ইসলামাবাদ তা ধ্বংস করবে।

বর্তমানে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি তুলে ধরছে এবং বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছে বলে জানান আসিফ। একইসঙ্গে তিনি বলেন, ভারতের সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তান সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছে।

খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কড়া সমালোচনা করে বলেন, আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে মোদি সরকার নাটকীয় কৌশল নিয়েছে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনে ভারত তাদের অভিযোগের পক্ষে যথেষ্ট সমর্থন অর্জনে ব্যর্থ হয়েছে। “বিশ্ব সম্প্রদায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে,” বলেন আসিফ।

তিনি আরও জানান, ভারতের উস্কানিমূলক বক্তব্যের পরও পাকিস্তান প্রতিশোধের পথে হঠাৎ না গিয়ে কৌশলগতভাবে পরিস্থিতি মোকাবিলা করবে। তবে যদি প্ররোচনা বাড়ে, ইসলামাবাদ কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেন প্রতিরক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী করেনি, তবে ঘটনাপরবর্তী সময়ে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার এবং সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের মতো পদক্ষেপ নেয় ভারত, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা পরিচালনায় বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও একই প্রতিষ্ঠানের অন্যান্য শাখার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন,...

শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন: মাহমুদুর রহমান

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক প্রভাব এবং সাংবাদিকতার পেশাগত দায়িত্ব নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড....

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকায় যানবাহন...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

Recent Comments