নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন চেয়ারম্যান হয়েছেন সাইকা মাজেদ। কোম্পানিটির পরিচালনা পর্ষদ তাকে এই পদে নির্বাচিত করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ২৪ জুন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
নাভানা ফার্মা দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি গুরুত্বপূর্ণ ওষুধ ও রসায়ন খাতভুক্ত কোম্পানি। নতুন নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে। সাইকা মাজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ কোম্পানির ভবিষ্যৎ পরিচালনায় ইতিবাচক
ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্তের মাধ্যমে কোম্পানির প্রশাসনিক কাঠামোয় নতুন গতি আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে ওষুধ খাত পুঁজিবাজারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেখানে নাভানা ফার্মাসিউটিক্যালসের ভূমিকা ক্রমেই বাড়ছে।


