Sunday, June 14, 2026
Home পুঁজিবাজার নগদ ও বোনাস লভ্যাংশ পেলেন লাভেলোর বিনিয়োগকারীরা

নগদ ও বোনাস লভ্যাংশ পেলেন লাভেলোর বিনিয়োগকারীরা

পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খ্যাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি ডিএসইর কাছে ডিভিডেন্ট কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছে সময় সীমার মধ্যেই ।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল, যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ৩০  ডিসেম্বর ২০২৪ শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।

এরই ধারাবাহিকতায় ঘোষিত স্টক লভ্যাংশ ৬ জানুয়ারি ২০২৫ তারিখে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয় ও নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই পাঠানো হয়েছে।

উল্লেখ্য, তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি ২০২০-২১ সালে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ ২০২১-২২ সালে ১২ শতাংশ নগদ ২০২২-২৩ সালে ১০ শতাংশ নগদ ও সর্বশেষ ২০২৩-২৪ সালে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

কোম্পানিটি তালিকাভুক্ত হওয়ার পর থেকেই এ ক্যাটাগরিতে লেনদেন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে...

প্লাস্টিক সার্জনদের সংগঠনের শীর্ষ পদে ডা. নাসির উদ্দীন

সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির...

Recent Comments