Thursday, April 30, 2026
Home জাতীয় আজ অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত

আজ অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ আজ শেষ হচ্ছে। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ এ মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছেন শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নিয়েছেন। টঙ্গী ময়দানে উপচে পড়া ভিড়ের পাশাপাশি আশপাশের এলাকায়ও মুসল্লিদের অবস্থান দেখা গেছে। অনেকে রাস্তার পাশে, স্কুল-মাদ্রাসা ও খোলা জায়গায় অবস্থান নিয়ে ইজতেমার কার্যক্রমে অংশ নিচ্ছেন।

ইজতেমার আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ ফজরের নামাজের পর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক বিশেষ বয়ান দিয়েছেন। সকাল ৯টা ৩০ মিনিটে হেদায়েতি বয়ান করেছেন হিন্দুস্থানের মাওলানা আব্দুর রহমান। এরপর গুরুত্বপূর্ণ নসিহত দিয়েছেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। এসব বয়ানে মুসলমানদের আত্মশুদ্ধি, ধর্মীয় অনুশাসন ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণীয় দিক হলো যৌতুকবিহীন বিয়ে। এবারের দ্বিতীয় ধাপে ২৩টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসরের নামাজের পর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে এই বিয়ের আয়োজন করা হয়। হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসরণ করে এসব বিয়ে সম্পন্ন হয়।

এর আগে, ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয় দ্বিতীয় ধাপ, যা আজ শেষ হচ্ছে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। ভারতের মাওলানা সাদ অনুসারীরা এটি পরিচালনা করবেন। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টঙ্গী ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। মুসল্লিদের যাতায়াত সহজ করতে বিশেষ ট্রেন ও বাস সার্ভিস চালু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কেডিএসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির...

এডিএন টেলিকমের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির...

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের...

মনোস্পুল বাংলাদেশের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের কোম্পানি মনোস্পুল বাংলাদেশ পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯...

Recent Comments