Thursday, June 25, 2026
Home জাতীয় দেশে তৃতীয় লিঙ্গের মানুষ ১২৬২৯ জন

দেশে তৃতীয় লিঙ্গের মানুষ ১২৬২৯ জন

দেশে সমন্বয়কৃত মোট জনসংখ্যা হলো ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লিতে ও ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করেন।

এসব জনগোষ্ঠীর মধ্যে হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা ১২ হাজার ৬২৯ জন। রোববার (০৯ এপ্রিল) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সভাকক্ষে পিইসি জরিপের আলোকে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর সমন্বয়কৃত জনসংখ্যা প্রকাশ করে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

জনশুমারি ও গৃহগণনা ২০২২- এ প্রায় ৮৬ হাজার (৮৫ হাজার ৯৫৭) জনের আংশিক তথ্য পাওয়া গেছে। তাদের লিঙ্গসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য পাওয়া যায়নি। এসব জনগোষ্ঠী পুরুষ না কি নারী অথবা তৃতীয় লিঙ্গের সে বিষয়ে কোনো কিছুই শনাক্ত করতে পারেনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

বিবিএস মহাপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, দেশে হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা ১২ হাজার ৬২৯ জন। এছাড়া ৮৬ হাজার জনগোষ্ঠীর কোনো লিঙ্গ পরিচয় খুঁজে পায়নি।

হিজড়া জনগোষ্ঠী গণনায় বাদ পড়েছে কি? এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আমরা তথ্যে যা পেয়েছি তাই প্রকাশ করেছি। আসলে একটা পরিবারে হিজড়া জনগোষ্ঠী থাকলে আমাদের সমাজ এখনো ভিন্ন চোখে দেখে, এই ধরণের মন মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। তারাও কিন্তু আমাদের মতো কারোর না কারোর সন্তান। যারা সৃষ্টিগতভাবে হিজড়া তাদের গণনা করেছি। তবে কেউ যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে লিঙ্গ পরিবর্তন করে থাকে সেটা আমরা গণনায় ফাইন্ড আউট করি নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

Recent Comments