Sunday, May 31, 2026
Home তথ্য প্রযুক্তি দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত, ডাউন ৫ হাজারের বেশি সাইট

দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত, ডাউন ৫ হাজারের বেশি সাইট

নিম্নচাপজনিত ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দেওয়ায় সারা দেশে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হচ্ছে।

শুক্রবার (৩০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, প্রবল বৃষ্টিপাতে দেশের বিভিন্ন টেলিকম সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাঁচ হাজারের বেশি সাইট ডাউন হয়ে গেছে। ফয়েজ আহমদ জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ।

তিনি আরও জানান, বর্তমানে দেশের মোট ৪৪ শতাংশ মেইনস বিকল, মোট সাইট চালু রয়েছে ৬৪ দশমিক ২ শতাংশ, আর মোট ৩৫ দশমিক ৮ শতাংশ সাইট ডাউন। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের জন্য ৬২৪টি পোর্টেবল জেনারেটর সংযুক্ত করা হয়েছে এবং আরও ৫০৪টি পথে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments