Saturday, July 4, 2026
Home কর্পোরেট দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের ৪৮তম বর্ষপূর্তি উদযাপিত

দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের ৪৮তম বর্ষপূর্তি উদযাপিত

সরকারি-বেসরকারি মালিকানাধীন আইএফআইসি ব্যাংক পিএলসি এর ৪৮তম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৪) রাজধানীর পুরান পল্টনস্থ প্রধান কার্যালয় ‘আইএফআইসি টাওয়ার’-এর মাল্টিপারপাস হলে কেক কেটে বর্ষপূর্তি উৎসব উদ্যাপন করা হয়।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক মনসুর মোস্তফা ৪৮ বছর পূর্তিতে ব্যাংকের নবনিযুক্ত পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যদের প্রতি তাদের সময়োপোযোগী দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ব্যাংকের চেয়ারম্যান জনাব মেহমুদ হোসেনের পক্ষে ব্যাংকের সকল সম্মানিত গ্রাহক, শেয়ার হোল্ডোর, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জনাব মনসুর মোস্তফা আরো বলেন, ৪৮ বছরের দীর্ঘ পরিক্রমায় আইএফআইসি ব্যাংক দেশে জনমানুষের জন্য একটি অন্যতম আস্থায় জায়গা হয়ে উঠেছে। ১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে বৃহত্তম ব্যাংক আইএফআইসি দেশের শহর, গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল সবখানে ব্যাংকিং সেবা সহজ করে পৌছে দিচ্ছে। দেশের বাইরে যুক্তরাজ্য, ওমান, নেপালেও আইএফআইসি ব্যাংক তার ব্যবসা সম্প্রসারণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

একই দিনে সারা দেশে ব্যাংকের ১৪০০ এর বেশি সকল শাখা ও উপশাখায় সম্মানিত গ্রাহকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কাজে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, জনগণের আস্থা ধরে...

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত...

খামেনির শেষবিদায়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে রাজধানী তেহরানজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার (৩ জুলাই) তেহরানের...

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

Recent Comments