Friday, June 26, 2026
Home জাতীয় দুই মাস পর আবার শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি, ঢাকায় নেই কোনো...

দুই মাস পর আবার শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি, ঢাকায় নেই কোনো ট্রাক

প্রায় দুই মাস বন্ধ থাকার পর কাল শনিবার থেকে আবার ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে এবার ঢাকা মহানগরীতে টিসিবি কোনো ট্রাক থাকছে না। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল—এই তিনটি পণ্য বিক্রি করবে সংস্থাটি।

দেশের বিভিন্ন জেলায় দৈনিক ৬১টি ট্রাকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রাক বিক্রির বিষয়টি আজ শুক্রবার জানিয়েছে টিসিবি। এতে বলা হয়, ৩০ নভেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) ১৪ দিন এই কার্যকর চলবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৫০০ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে।

টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা, চিনি ৮০ টাকা কেজি এবং ৭০ টাকা কেজি দরে মসুর ডাল কিনতে পারবেন ভোক্তারা।

অর্থনৈতিকভাবে চাপে থাকা স্বল্প আয়ের মানুষদের কিছুটা স্বস্তি দিতে সরকার ভর্তুকি মূল্যে ট্রাকে পণ্য বিক্রি করে থাকে। তবে চাহিদা সত্ত্বেও গত ১৩ সেপ্টেম্বর ট্রাক সেল বন্ধ করে দেয় টিসিবি। তারপর আর ট্রাকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করেনি সংস্থাটি।
বিশ্লেষকেরা বলছেন, শহরাঞ্চলে সামাজিক সুরক্ষার তেমন কোনো কর্মসূচি নেই। তাই উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে কম আয়ের মানুষদের স্বস্তি দিতে টিসিবির ট্রাক সেল অব্যাহত রাখা উচিত। যদিও নিয়মিত ট্রাক সেল না করার পেছনে বাজেটের সীমাবদ্ধতা এবং ব্যাপক ভর্তুকির কথা বলেন সরকারি কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments