Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য দুই দফায় স্বর্ণের ভরিতে ৪ হাজার টাকা বাড়লো

দুই দফায় স্বর্ণের ভরিতে ৪ হাজার টাকা বাড়লো

আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় চাহিদার তীব্রতার কারণে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি নতুন দাম হবে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। এর মধ্য দিয়ে মাত্র একদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় বাড়লো স্বর্ণের দাম।

এর আগে ৩০ নভেম্বর থেকে কার্যকর হওয়া দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। ফলে দু’দফায় মিলিয়ে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৩ হাজার ৯৭৮ টাকা।

আগের দাম যা ছিল

শনিবার (২৯ নভেম্বর) রাতে দেওয়া বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ নভেম্বর থেকে ২২ ক্যারেট স্বর্ণ: ২,১০,৫৭০ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ: ২,০১,০০৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ: ১,৭২,২৮৯ টাকা, সনাতন পদ্ধতি: ১,৪৩,৩২৭ টাকায় বিক্রি হয়েছে।

এরও আগে, ২০ নভেম্বর দাম কমানো হয়েছিল। সেদিন ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।

চলতি বছরেই ৮১ বার দাম সমন্বয়

বাজুসের হিসাব বলছে, চলতি বছর এখন পর্যন্ত ৮১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে— ৫৫ বার দাম বেড়েছে, ২৬ বার কমেছে।

গতবছর মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল স্বর্ণের দাম, যার মধ্যে ৩৫ বার বাড়ানো হয়।

২ ডিসেম্বর থেকে নতুন দাম

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সভায় সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে স্বর্ণের প্রতি ভরির নতুন দাম— ২২ ক্যারেট: ২,১২,১৪৫ টাকা, ২১ ক্যারেট: ২,০২,৪৯৯ টাকা, ১৮ ক্যারেট: ১,৭৩,৫৭২ টাকা, সনাতন পদ্ধতি: ১,৪৪,৪২৩ টাকা।

মূল্যবৃদ্ধির কারণ

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় জরুরি হয়ে পড়ে। সংগঠনটি বলছে, বাজার পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও সমন্বয় করা হবে।

ভ্যাট ও মজুরি যোগ হবে

ঘোষিত দামের সঙ্গে ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments