Sunday, May 31, 2026
Home পুঁজিবাজার দর বৃদ্ধির শীর্ষ স্থানে ইন্দো-বাংলা ফার্মা

দর বৃদ্ধির শীর্ষ স্থানে ইন্দো-বাংলা ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পুঁজিবাজারে লেনদেনে চাঙ্গাভাব দেখা গেছে। এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারমূল্য বেড়েছে ১ টাকা বা প্রায় ১০ শতাংশ, যা দিনশেষে কোম্পানিটিকে দর বৃদ্ধির শীর্ষস্থানে নিয়ে আসে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, যার শেয়ারমূল্য বেড়েছে ৬ দশমিক ৮৯ শতাংশ। তৃতীয় অবস্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, যাদের শেয়ারে মূল্যবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭০ শতাংশ।

এছাড়া দর বাড়ার তালিকায় আরও ছিল ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সি পার্ল বিচ রিসোর্ট, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিলভা ফার্মাসিউটিক্যালস, আমান কটন ফাইবারস, লাভেলো আইসক্রিম ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এ অর্থ সহায়তার...

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। রোববার...

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

Recent Comments