Saturday, June 27, 2026
Home আন্তর্জাতিক থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তি, সাক্ষী থাকবেন ট্রাম্প

থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তি, সাক্ষী থাকবেন ট্রাম্প

কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করবে থাইল্যান্ড। রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হবে। থাইল্যান্ডের সাবেক রানী সিরিকিতের মৃত্যুর কারণে দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবাবের আসিয়ান সম্মেলন থেকে নিজের নাম প্রত্যাহার করেন।

শনিবার (২৫ অক্টোবর) থাই প্রধানমন্ত্রী অনুতিন জানিয়েছেন, তিনি কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য রোববার মালয়েশিয়ায় যাচ্ছেন। চুক্তি স্বাক্ষরের পরই তিনি থাইল্যান্ডে ফিরে আসবেন।

অনুতিন আরও জানান, তিনি আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনেও অংশ নেবেন না।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান-এর বার্ষিক সম্মেলন আজ শনিবার থেকে কুয়ালালামপুরে শুরু হয়েছে। সপ্তাহজুড়ে এই সম্মেলনেই একাধিক আন্তর্জাতিক কূটনৈতিক বৈঠক ও যুক্তরাষ্ট্র–চীনের মধ্যে বাণিজ্য আলোচনা চলবে।

রোববার সকালে ট্রাম্প এশিয়া সফরের প্রথম গন্তব্য হিসেবে মালয়েশিয়ায় পৌঁছাবেন। তার উপস্থিতিতেই থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তিতে সই করবে। গত জুলাইয়ে দুই দেশের সীমান্তে টানা পাঁচ দিনের সংঘর্ষে বহু মানুষ নিহত ও প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। ওই সংঘাত বন্ধে ট্রাম্প নিজে মধ্যস্থতা করেছিলেন।

এবারের আসিয়ান বার্ষিক সম্মেলনে বাণিজ্য নিয়ে বহুপাক্ষিক অবস্থান এবং নতুন অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করার আহ্বান জানাবে। পাশাপাশি এ সম্মেলনে পূর্ব তিমুরকে আনুষ্ঠানিকভাবে সংস্থার ১১তম সদস্য হিসেবে স্বাগত জানানো হবে।

সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেংর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্য আলোচনা করবেন।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি নতুন করে সংঘাতে না জড়িয়ে আলোচনার পথ খুঁজছে। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ১ নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন, যা চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণের পাল্টা প্রতিক্রিয়া। সম্মেলনে অংশ নিচ্ছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments