Friday, July 3, 2026
Home কর্পোরেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেতে চলেছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তাকে নিয়োগের বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্মতি দিয়েছেন বলে ঢাকা টাইমস জানতে পেরেছে। শিগগির এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

নিয়াজ আহমেদ খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ওয়েলস সোয়ানসি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চশিক্ষা ও গবেষণা করেছেন। কোনো রাজনৈতিক দলের কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষকের ইতিবাচক গ্রহণযোগ্যতা রয়েছে।

তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রো ভাইস চ্যান্সেলর, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও ন্যাশনাল ডিফেন্স কলেজের একাডেমিক অ্যাডভাইজার হিসেবেও দোয়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কান্ট্রি রিপ্রেজেনটেটিভের দায়িত্ব পালনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনায় তার অভিজ্ঞতা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৫ অক্টোবর ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য নিয়োগ পান।

অধ্যাপক মাকসুদ কামাল আগের দুই মেয়াদে উপাচার্যের দায়িত্ব পালন করা ২৮তম ভিসি অধ্যাপক মো. আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হন। ভিসি হওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ১০ আগস্ট ঢাবি উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল পদত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments