Friday, July 17, 2026
Home জাতীয় ঢাকায় মার্চ ফর গাজায় উপস্থিত থাকবেন যারা

ঢাকায় মার্চ ফর গাজায় উপস্থিত থাকবেন যারা

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে গর্জে উঠেছে বাংলাদেশ। গতকাল সোমবার (৭ এপ্রিল) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দিনভর বিক্ষোভ করেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার সেই প্রতিবাদ আরও বড় পরিসরে আয়োজন করতে যাচ্ছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’।

আগামী শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর গাজা’ শিরোনামের বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত। এই কর্মসূচি শুরু হবে বিকেল ৩টায় শাহবাগ চত্বর থেকে, শেষ হবে মানিক মিয়া এভিনিউতে গিয়ে।

এই কর্মসূচিতে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় তারকারা। ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, “গাজায় যে বর্বর গণহত্যা চলছে, তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে এই বিক্ষোভে উপস্থিত থাকব।”

আরেক জনপ্রিয় বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেন, “এই বিক্ষোভ কোনো দলীয় আন্দোলন নয়। মানবতা ও ন্যায়ের পক্ষের অবস্থান। তাই ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবাইকে অংশ নিতে আহ্বান জানাই।”

জাতীয় দলের সাবেক ক্রিকেট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “এখনই সময়, আমরা গাজার মানুষের পাশে দাঁড়ানোর বার্তা বিশ্বকে জানিয়ে দিই। আসুন, সকলে একসঙ্গে রাস্তায় নামি।”

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) নেতা হাসনাত আব্দুল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক (কায়েম), এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদযাত্রা হবে শান্তিপূর্ণ ও জনসম্পৃক্ত। ফেসবুকে ইতোমধ্যে অনেক ইসলামী ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, শিক্ষক ও খেলোয়াড়দের ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে, যেখানে তারা সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

Recent Comments