Tuesday, May 26, 2026
Home আন্তর্জাতিক ডিভি লটারি ভিসা ইস্যু স্থগিত করল যুক্তরাষ্ট্র

ডিভি লটারি ভিসা ইস্যু স্থগিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক জরুরি ঘোষণায় ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) ইস্যু করার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ডিভি লটারির আওতায় কোনো নতুন ভিসা ইস্যু করা হবে না।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ভিসা আবেদনকারীদের পরিচয় নিশ্চিত করা এবং তারা জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি কি না—তা কঠোরভাবে যাচাই করতেই এই বিরতি দেয়া হয়েছে। আমরা চাই না ডিভি প্রোগ্রামের কোনো দুর্বলতার সুযোগ নিয়ে অনিরাপদ কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করুক।‘

বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, যারা এরইমধ্যে ডিভি ভিসার জন্য আবেদন করেছেন বা যাদের ইন্টারভিউয়ের তারিখ নির্ধারিত আছে, তাদের প্রক্রিয়া চালু থাকবে। আবেদনকারীরা নির্ধারিত সময়ে ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন। তবে ইন্টারভিউ সফল হলেও পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কাউকে কোনো নতুন ভিসা দেয়া হবে না। অর্থাৎ, বর্তমানে কোনো নতুন ‘ভিসা ইস্যু’ হচ্ছে না।

যাদের কাছে এরইমধ্যে বৈধ ডিভি ভিসা রয়েছে, তাদের দুশ্চিন্তার কারণ নেই; এই স্থগিতাদেশের ফলে কোনো বর্তমান বৈধ ভিসা বাতিল বা প্রত্যাহার করা হয়নি। এছাড়া ডিভি-২০২৭ লটারি সংক্রান্ত কোনো নতুন আপডেট এই মুহূর্তে নেই বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

স্টেট ডিপার্টমেন্ট কঠোরভাবে জানিয়ে দিয়েছে যে, এই নির্দেশনার কোনো ব্যতিক্রম বা ‘এক্সেপশন’ থাকবে না। মার্কিন জননিরাপত্তার স্বার্থে পুরো প্রক্রিয়াটি ঢেলে সাজানোর পরই এই স্থগিতাদেশ তুলে নেয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments