Wednesday, June 24, 2026
Home কর্পোরেট ডিএসই ও মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি স্বাক্ষর

ডিএসই ও মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি স্বাক্ষর

মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি অন্যতম প্রধান ও শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক শিল্পগোষ্ঠী, যা মূলত নিট এবং ফ্লিস পোশাক তৈরির জন্য পরিচিত। মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের অফিস নিকুঞ্জস্থ ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আজ সোমবার (৪ মে) নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর কার্যালয়ে ডিএসই ও মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি ভাড়া বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।

ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এহসান আব্দুল্লাহ, প্রধান পরিচালন কর্মকর্তা আনোয়ার সাদাতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডিএসই টাওয়ারে মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ–এর অফিস স্থানান্তর দেশের পুঁজিবাজার-সংশ্লিষ্ট গ্রুপ অব কোম্পানিজগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং নেটওয়ার্কিং আরও জোরদার করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ২৪ জুন, ২০২৬ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব...

Recent Comments