Wednesday, April 22, 2026
Home পুঁজিবাজার ডিএসইর চেয়ারম্যানের সঙ্গে সিইও ফোরামের সৌজন্য সাক্ষাৎ

ডিএসইর চেয়ারম্যানের সঙ্গে সিইও ফোরামের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর সঙ্গে গতকাল তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে সিইও ফোরামের প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার এবং সিনিয়র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি সব পক্ষের অংশীদারত্বমূলক আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ এবং যথোপযুক্ত উদ্যোগের মাধ্যমে অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পুঁজিবাজারের পরিবর্তন আনতে হবে বলে মত প্রকাশ করেন। পরে সিইও ফোরামের প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান বর্তমান বাজারের বেশকিছু সমস্যা তুলে ধরেন এবং বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ সব রেগুলেটরের সমন্বয়ে এসব সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক...

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিক হোটেল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা...

ফুয়েল পাস চালু হওয়া পাম্প পাবে অতিরিক্ত অকটেন: বিপিসি

ফুয়েল পাস চালু হওয়া রাজধানীর সাতটি পাম্পে ৫ শতাংশ বাড়িয়ে বুধবার থেকে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (২১...

Recent Comments