Friday, July 3, 2026
Home কর্পোরেট টানা ৭ বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল ‘স্বপ্ন’

টানা ৭ বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল ‘স্বপ্ন’

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৫তম আসর। টানা ৭ বার সেরা সুপারস্টোর ব্র্যান্ড হিসেবে এবারও পুরস্কার জিতেছে ‘স্বপ্ন’।

এবার শীর্ষ ১৫ ব্র্যান্ডের মধ্যে সর্বশ্রেণিতে সেরা ৬ষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে দেশের অন্যতম চেইন সুপারশপ ‘স্বপ্ন’।

টানা সপ্তমবারের মতো সুপারশপ খাতে সেরা ব্র্যান্ড ঘোষণার পর স্বপ্নর পক্ষ থেকে মূল মঞ্চে এসে একসঙ্গে পুরস্কারটি গ্রহণ করেন স্বপ্নের হেড অব বিজনেস সালাহ উদ্দিন মিসবাহ, হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল, হেড অব ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মো. সেলিম আক্তার, বিজনেস হেড জেনারেল মার্চেন্ডাইজ ক্যাটাগরি হাসিব উল আলাম, স্বপ্নর হেড অব ক্রিয়েটিভ মো. ফরিদুজ্জামান, ডেটা অ্যানালিটিকস লিড ম্যানেজার শেহজাদ আর মাজিদ, হেড অব বিজনেস (লাইফস্টাইল) তানজিনা আকতার, হেড অব ট্রেড মার্কেট রিসার্চ নুসরাত জাহান ও রিজিওনাল ম্যানেজার অব অপারেশনস মো. সাব্বির হোসাইন।

গত শনিবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৩ শীর্ষক এই অনুষ্ঠানে দেশের সেরা ৬ষ্ঠ ব্র্যান্ডের অ্যাওয়ার্ডও নেয় স্বপ্ন টিম।

২০০৮ সালে যাত্রা শুরু করে সুপারশপ ‘স্বপ্ন’। প্রান্তিক পর্যায়ের কৃষক, সরবরাহকারীদের সঙ্গে গ্রাহকের মেলবন্ধন তৈরি হচ্ছে স্বপ্নর চেইনশপের মাধ্যমে। দেশব্যাপী এখন স্বপ্নর ৪১৬টি আউটলেট রয়েছে।

সুপারব্র্যান্ডস বাংলাদেশের অধীনে ২০১৮ ও ২০২০-২১ সালে ‘সুপারব্র্যান্ড’ হিসেবে পুরস্কার জিতেছে স্বপ্ন। এ ছাড়া ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার জিতেছে, যা এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো শক্তিশালী মোট ১৭টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে এই পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের স্বপ্ন। প্রাইভেট কোম্পানির মধ্যে চলতি বছর সুপার-সমকাল আর্থকোয়েক অ্যান্ড ফায়ার প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ডও অর্জন করে স্বপ্ন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments