Friday, July 3, 2026
Home কর্পোরেট জেদ্দা বিমানবন্দরে এমিরেটসের ডেডিকেটেড লাউঞ্জ চালু

জেদ্দা বিমানবন্দরে এমিরেটসের ডেডিকেটেড লাউঞ্জ চালু

এমিরেটস জেদ্দার কিং আব্দুল আজীজ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি স্বতন্ত্র লাউঞ্জ উদ্বোধন করেছে। বুধবার (১০ জুলাই) দুবাইয়ের বাইরে এতদঞ্চলে এটিই এমিরেটসের ডেডিকেটেড লাউঞ্জ।

জেদ্দায় প্রতিদিন এয়ারবাস এ৩৮০ এর সাহায্যে পরিচালিত তিনটি ফ্লাইটের যাত্রীরা এখন থেকে এই লাউঞ্জ সেবা পাবেন। লাউঞ্জে বিনামূল্যে সেবা পাবেন এমিরেটসের প্রথম ও বিজনেস শ্রেণীর যাত্রীরা এবং এয়ারলাইনটির লয়্যালটি প্রোগ্রাম ‘স্কাইওয়ার্ডস’ এর প্লাটিনাম ও গোল্ড সদস্যরা।

৫৪ লক্ষ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক লাউঞ্জটি বিমানবন্দরের এক নং টার্মিনালের বহিঃগমন এলাকার কাছাকাছি অবস্থিত। ৯০০ বর্গমিটার আয়তনের লাউঞ্জটিতে একসাথে ১৯০ জন অতিথিকে সেবা প্রদান করা যাবে। লাউঞ্জিং, ডাইনিং এবং শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য আলাদা সিটিং ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন ডাইনিং অপশনের সাথে বিলাসবহুল শাওয়ার সুবিধা, নামাজের স্থান ও অন্যান্য সুবিধা পাবেন অতিথিরা। অত্যাধুনিক লাউঞ্জটির ডিজাইনে সমসাময়িক ট্রেন্ড ও আঞ্চলিকতার প্রভাব রয়েছে।

নতুন এই লাউঞ্জটি ছাড়া দুবাই বিমানবন্দরে ৭টি এবং বিভিন্ন দেশে আরও ৩২টি লাউঞ্জ রয়েছে এমিরেটসের।

চলতি বছর সৌদি আরবে তাদের ফ্লাইট পরিচালনার ৩৫ বছর উদযাপন করছে এমিরেটস। এয়ারলাইনটি বর্তমানে রিয়াদ, জেদ্দা, মদীনা এবং দাম্মামে সপ্তাহে মোট ৭০টির অধিক নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments