Monday, June 15, 2026
Home জাতীয় রাজনীতি জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জামায়াত আমিরের

জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জামায়াত আমিরের

 

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিষয়ের পাশাপাশি দেশের বর্তমান সংকট নিরসনের জন্য জাতীয় ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

 

ডা. শফিকুর রহমান বলেছেন, “জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। শুধু ইসকন নয়, যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।” তিনি আরও বলেন, “দল-মত ও ধর্মীয় ভিন্নতা থাকতে পারে, তবে আমরা সবাই যেন জাতীয় স্বার্থে একযোগভাবে কাজ করি। দেশের শান্তি ও শৃঙ্খলা যারা নষ্ট করবে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

 

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে নির্বাচন, দ্রব্যমূল্যের দাম এবং দেশের সমকালীন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। ডা. শফিকুর রহমান জানান, “দেশের শান্তি ও জনগণের স্বার্থে, দ্রুত নির্বাচনী সংস্কার প্রয়োজন। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত রোডম্যাপ তৈরি করতে বলেছি।”

 

ডা. শফিকুর রহমান আরও বলেন, “বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্য গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কথা বলেছেন এবং দ্রব্যমূল্যের সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।”

 

এছাড়া, তিনি জানিয়ে দেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য টিসিবি ট্রাকগুলোর সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। “আমরা সকল রাজনৈতিক দল এবং জনগণের স্বার্থের বিষয়ে একসাথে কাজ করতে চাচ্ছি, যেন দেশের সংকট মোকাবিলা করতে পারি,” বলেন ডা. শফিকুর রহমান।

 

বিএনপির প্রতিনিধিদলও একই সময়ে রাষ্ট্রীয় অতিথি ভবনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং নির্বাচন নিয়ে আলোচনা করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, “দেশে বিভাজন সৃষ্টি না হওয়ার জন্য এবং জাতীয় ঐক্য গড়ার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।

 

এ ধরনের আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে পারে এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে, এমনটাই আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ভারতে উপদেষ্টাকে হয়রানির অভিযোগ, তদন্তে পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ইমিগ্রেশন প্রক্রিয়ায় দীর্ঘ সময় আটকে রাখার ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী...

আগস্ট থেকেই জিপিএস ছাড়া চলবে না কোনো গণপরিবহন

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর করতে সব ধরনের গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন...

Recent Comments