Tuesday, May 19, 2026
Home জাতীয় জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও বাউল গানের আসর অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও বাউল গানের আসর অনুষ্ঠিত

রকমারি দেশি ফলের সম্ভার ও জমকালো বাউল গানের আয়োজনে উৎসব মুখর ছিল জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। ফল উৎসব উপলক্ষ্যে সমবেত হয়েছিলেন ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

শুক্রবার (২৩ জুন) প্রায় ৪০ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মাধ্যমে এই অনুষ্ঠান উৎযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন হয় জাতীয় প্রেস ক্লাব থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে।

ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক সীমান্ত খোকন। ফল উৎসবে গান পরিবেশন করেন পল্লী বাউল সমাজ উন্নয়ন সংস্থার শিল্পী নয়ন বাউল ও তার দল।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটি সদস্য কল্যাণ সাহা, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, জুলহাস আলম, মোহাম্মদ মোমিন হোসেন ও ক্লাবের সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।

দেশী ফলের সম্ভারের মধ্যে ছিল আম্রপালি, হাঁড়ি ভাঙ্গা, জাম্বুরা, কলা, কামরাঙা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, ওর বড়ই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন ফ্রুটস, ডেউয়া, জামরুল, তাল, আপেল, জাম্বুরা, লিচু, কাঠ লিচু, বিলাতি গাব ও জাম ইত্যাদি।

সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও বাউল গান উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ও স্টুডেন্ট বাস হস্তান্তর

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে একটি ইলেকট্রনিক ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিতে...

প্রথম প্রান্তিক রূপালী ব্যাংকের প্রায় ৪০০ কোটি টাকা নিট লোকসান

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩৯৬ কোটি টাকা নিট লোকসান হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে ২১ কোটি টাকা...

রিপাবলিক ইন্স্যুরেন্স উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণা

রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক সাদেক হোসেন চৌধুরী কোম্পানিটির ২৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের...

নগদে ঈদ ‘নগদ’ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের উৎসবের কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে রিটেইল, লাইফস্টাইল এবং ই-কমার্সসহ বিভিন্ন খাতে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে...

Recent Comments