Tuesday, June 16, 2026
Home জাতীয় সারাদেশ ছাত্রলীগের ছায়ায় নতুন রাজনৈতিক দলের উত্থান

ছাত্রলীগের ছায়ায় নতুন রাজনৈতিক দলের উত্থান

 

গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ-আদনান অন্তরের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’। সম্প্রতি ঢাকা উত্তরার ডিয়াবাড়ি এলাকায় পিঁপড়া কিচেন রেস্টুরেন্টে এক গোপনীয় অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি যাত্রা শুরু করে। এ সংগঠনের প্রধান লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস, সংবিধান এবং জাতীয় পতাকাসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান রক্ষার জন্য কাজ করা।

সংগঠনের চেয়ারম্যান আল রিয়াদ-আদনান অন্তর জানান, তাদের মূল উদ্দেশ্য স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার করা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা। সংগঠনটি রাজনৈতিক কাজের পাশাপাশি সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমেও অংশগ্রহণ করবে। তিনি জানান, শিগগিরই মাঠ পর্যায়ে সংগঠনের কার্যক্রম শুরু হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এর উদ্দেশ্য একাধিক রাজনৈতিক কাজের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে কাজ করে সমাজে সুস্থ পরিবর্তন আনা। তারা জাতির জনকের সম্মান রক্ষার জন্য মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ।

গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আল রিয়াদ-আদনান অন্তর, যিনি এই নতুন সংগঠনের চেয়ারম্যান, তার রাজনৈতিক জীবনের নানা পর্ব আলোচিত। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের টঙ্গী ৪৯নং ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। তবে ২০১৮ সালে ইয়াবা সহ গ্রেফতার হওয়ার পর তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সমর্থক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন।

এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন সংবাদমাধ্যমকে জানান, নতুন রাজনৈতিক সংগঠনটির আত্মপ্রকাশের বিষয়টি তাদের নজরে এসেছে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, সংগঠনের কার্যক্রম শুরু হওয়ার আগে ইতিমধ্যেই দলের লোগো উন্মোচন করা হয়। সংগঠনটির আসন্ন কার্যক্রম দেশের রাজনৈতিক দৃশ্যপটে একটি নতুন মোড় নিতে পারে, যার ফলে গাজীপুরের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে নারী কর্মীদের সৃজনশীল...

Recent Comments