Saturday, June 13, 2026
Home জাতীয় সারাদেশ টিস্যু কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

টিস্যু কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় ভোরবেলা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফকর উদ্দিন আহমেদ জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। স্থানীয় ফায়ার সার্ভিসের পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব অগ্নিনির্বাপক দলও আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে কারখানায় থাকা কাঁচামাল এবং উৎপাদন প্রক্রিয়ার কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুজন কুমার হালদার বলেন, “টিস্যু কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। তবে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও শুরু হবে।

স্থানীয় এলাকাবাসী জানান, ভোরের দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উপস্থিত হলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন। কারখানার নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নি-নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে মেনে চলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ অগ্নিকাণ্ডে কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

Recent Comments