Wednesday, June 24, 2026
Home অর্থ-বানিজ্য চাল, সবজি ও মুরগির দাম কমেছে

চাল, সবজি ও মুরগির দাম কমেছে

রাজধানীর বাজারে চাল, সবজি ও মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। বোরো ধানের চাল বাজারে চলে আসায় গত এক মাসের ব্যবধানে খুচরা বাজারে চিকন চাল (মিনিকেট) প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে।

সরবরাহ বাড়ায় ক্রেতার নাগালে প্রায় সব ধরনের সবজি। বেশির ভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজি। মুরগির ডিমের দাম গত সপ্তাহে কিছুটা বাড়লেও এখনো সে দামেই আছে। প্রতি ডজন ১৪০ টাকা। মুরগি ও গরু-খাসির মাংসের দামও আর বাড়েনি। সব মিলিয়ে রাজধানীর কাঁচাবাজারে এক রকম স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন ক্রেতা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, মহাখালী কাঁচাবাজার, ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট চাল মানভেদে ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এক-দেড় মাস আগেও রাজধানীর খুচরা বাজারে ৯০ টাকার নিচে ভালো মানের মিনিকেট চাল পাওয়া যেত না। তবে মোটা চালের দাম তেমন পরিবর্তন হয়নি। প্রতি কেজি ব্রি-২৮ চাল ৬০ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৬৫ টাকা। সরকারি বিপণন সংস্থা টিসিবির বাজার দরের তথ্য বলছে, এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে চিকন (মিনিকেট) চালের দাম কেজিতে ৬ শতাংশ পর্যন্ত কমেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বাজারে দাম কমে প্রতি কেজি ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, পটোল ৫০ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৭০ থেকে ৮০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁপে ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি। লম্বা লাউ প্রতিপিস ৫০ থেকে ৬০ টাকা, চালকুমড়া প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা। টমেটো ৫০ টাকা ও ঝিঙা ৬০ থেকে ৭০ টাকা কেজি।

রাজধানীর খুচরা বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি মানভেদে ৫৫ থেকে ৬০ টাকা। কিছুটা ছোট সাইজের পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। আলু প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা, দেশি নতুন রসুন ১২০ থেকে ১৪০ টাকা, আমদানীকৃত রসুন ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চিনির দাম আরো কমেছে। প্রতি কেজি খোলা চিনি ১১০ থেকে ১১৫ টাকা, মোটা মসুর ডাল কেজি ১১০ থেকে ১১৫ টাকা, দেশি চিকন মসুর ডাল কেজি ১৪০ টাকা।

ডিম প্রতি ডজন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরায় ব্রয়লার মুরগি মানভেদে প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১১৫০ থেকে ১২০০ টাকা কেজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments