Saturday, July 4, 2026
Home আন্তর্জাতিক গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৬০

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৬০

লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৬৮ জন। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গতকাল শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হাসাসকে সমর্থন দিয়ে ইসরায়েরে মাঝে মাঝে হামলা করতে শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সম্প্রতি হিজবুল্লাহ দমনে লেবাননে জোরালো অভিযান শুরু করেছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত এক বছরে বৈরুতে ইসরায়েলি হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ হাজার ৩৮০ জন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ৫৭টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে বৈরুতের উপশহর এবং বেক্কা ভ্যালিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

 

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের কারণে প্রায় ২ লাখ মানুষ এলাকাটি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সংবাদমাধ্যমগুলো বলছে, লেবাননের ১ হাজার ৩২টি আশ্রয়কেন্দ্রে অন্তত ৩৯ হাজার পরিবার আশ্রয় নিয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে ৮৩৭টি এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments