Wednesday, July 8, 2026
Home জাতীয় গণভোটের ফলাফল জানালো ইসি

গণভোটের ফলাফল জানালো ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে গড়ে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে শতকরা ভোট পড়েছে ৬০ দশমিক ২৬। হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন। আর ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। ফলে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে।

তিনি বলেন, এখন অনেকের প্রশ্ন হতে পারে জাতীয় নির্বাচনের চেয়ে গণভোট বেশি কেন। এর কারণ যে দুটো আসনে আদালতের নির্দেশনায় ফলাফল প্রকাশ করা হয়নি। সেখানে গণভোটের ওপরে কোনো কিছু বলা নেই। সেজন্য এ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন

এ সময় ২৯৭ আসনে কোন দল কত আসন পেয়েছে, সেই হিসাবও তুলে ধরেন তিনি। আখতার আহমেদ বলেন, আমাদের কাছে প্রাপ্ত বার্তা অনুযায়ী তথা ২৯৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ২০৯, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, গণঅধিকার পরিষদ ১, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১, গণসংহতি আন্দোলন ১, খেলাফত মজলিস ১ ও স্বতন্ত্র পেয়েছে ৭ আসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন মাজাকাত হারুন, ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের (ইআইএল) পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সভায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য মাজাকাত হারুনকে চেয়ারম্যান এবং এবিএম কায়ছারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বুধবার (৮...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে সি পার্ল বিচ রিসোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে সি পার্ল বিচ...

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাজাকাত হারুন, ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের (ইআইএল) সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ২০২৫-২০২৬ সময়ের জন্য চেয়ারম্যান মাজাকাত হারুন চেয়ারম্যান এবং এবিএম কায়ছারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বুধবার...

গ্যাস উৎপাদন নিয়ে যে তথ্য দিলেন জ্বালানি মন্ত্রী

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস অনুসন্ধান, নতুন কূপ খনন এবং অফশোর কার্যক্রম জোরদার করেছে সরকার। জাতীয় সংসদে বুধবার (৮ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও...

Recent Comments