Friday, April 17, 2026
Home জাতীয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো জটিল: ডা. জাহিদ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো জটিল: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও ‘জটিল’ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, আগের মতই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

ডা. জাহিদ বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। এ কারণে তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। এখন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। কাজেই স্বাভাবিকভাবে ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না। উনার অবস্থা জটিল এবং অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি যদি সংকটটা উতরে যেতে পারেন তাহলে ভালো কিছুর প্রত্যাশার কথা তুলে ধরেন মেডিকেল বোর্ড ও বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

মেডিকেল বোর্ডের সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নোয়াখালীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম জোরদারে নোয়াখালীতে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি আয়োজিত...

দ্য প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ভিত্তিতে মো. মনজুর মফিজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ...

লাইসেন্স পেল রূপপুর, যেতে পারবে বিদ্যুৎ উৎপাদনে

অবশেষে সব ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ...

ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ক্রেডিট কার্ড গ্রাহকদের ইন্স্যুরেন্স সুবিধা দিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক...

Recent Comments