Friday, May 1, 2026
Home পুঁজিবাজার কোরিয়ার রাজনৈতিক অস্থিরতায় এশিয়ার পুঁজিবাজারে ব্যাপক পতন

কোরিয়ার রাজনৈতিক অস্থিরতায় এশিয়ার পুঁজিবাজারে ব্যাপক পতন

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইওলের আকস্মিক সামরিক আইন জারি এবং কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহারের ঘটনায় এশিয়ার পুঁজিবাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) এশিয়ার বিভিন্ন দেশগুলোর বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়।

দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারে এর উল্লেখযোগ্য প্রভাব লক্ষ্য করা গেছে। কোস্পি সূচক ৩৬ দশমিক ১০ পয়েন্ট বা ১ দশমিক ৪৪ শতাংশ এবং কোসডাক সূচক ১৩ দশমিক ৬৫ পয়েন্ট বা ১ দশমিক ৯৮ শতাংশ কমে গেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃহত্তম সংস্থা স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ারদর কমেছে ৩ শতাংশ।

এছাড়া দক্ষিণ কোরিয়ার মুদ্রা বিনিময় হার ২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসেছেন দেশটির অর্থমন্ত্রী চোই সাং-মক এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রি চ্যাং-ইয়ং। তারা বিদেশি মুদ্রা বিক্রির মাধ্যমে মুদ্রার পতন রোধ এবং বাজারে স্থিতিশীলতা ফেরাতে সীমাহীন তারল্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার এই রাজনৈতিক সংকট শুধু দেশটির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং পুরো এশিয়ার পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। জাপানের নিক্কি ২২৫ সূচক কমেছে শূন্য দশমিক ৪০ শতাংশ, টপিক্স কমেছে শূন্য দশমিক ৬০ শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে শূন্য দশমিক ২৫ শতাংশ এবং চীনের সিএসআই ৩০০ সূচক শূন্য দশমিক ৫০ শতাংশ কমে গেছে।

এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের ভিয়েতনামেও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা গেছে। হো চিন মিন স্টকের ভিএন সূচক কমেছে ৯ দশমিক ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ। তবে ভারতে ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। বিএসই সেনসেক্স সূচক বেড়েছে ১১১ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ, নিফটি সূচক বেড়েছে শূন্য দশমিক ৪৯ শতাংশ।

বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ডিএসইএক্স সূচক ১২ দশমিক ৩২ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়েছে, তবে শরিয়াহ সূচক ২ দশমিক ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমেছে।

দক্ষিণ কোরিয়ার আধুনিক গণতান্ত্রিক ইতিহাসে প্রথমবারের মতো সামরিক আইন জারির ঘটনাটি দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে। এই অস্থিরতা এশিয়ার পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার...

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

পল্টনে শ্রমিক সমাবেশ আজ লাখো মানুষের সমাগমের প্রত্যাশা শ্রমিক দলের

ঢাকায় আজ পহেলা মে শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে লাখ লাখ শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রত্যাশা...

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের...

Recent Comments