Friday, July 3, 2026
Home আন্তর্জাতিক কোভিড পরবর্তী চীনে ‘এইচএমপিভি’ ভাইরাসের হানা

কোভিড পরবর্তী চীনে ‘এইচএমপিভি’ ভাইরাসের হানা

কোভিড-১৯ মহামারির পর চীনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি-ভিডিওতে দেখা যাচ্ছে, দেশটির হাসপাতালগুলোতে রোগীদের উপচেপড়া ভিড়।  বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপিভি ফ্লু’র মতো উপসর্গ সৃষ্টি করে। তবে শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ।

২০০১ সালে প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাসটি শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্যমতে, ভাইরাসটি গলা ব্যথা, জ্বর, কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া এবং শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি করে। গুরুতর সংক্রমণ হলে ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া দেখা দিতে পারে।

এইচএমপিভি সাধারণত কাশি, হাঁচি, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এবং দূষিত স্থান স্পর্শের মাধ্যমে ছড়ায়। হাত মেলানোর পর চোখ, মুখ বা নাক স্পর্শ করলেই ভাইরাসটি শরীরে প্রবেশ করতে পারে।  বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

চীনের পাশাপাশি অন্যান্য দেশেও এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতন থাকাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments