Tuesday, May 19, 2026
Home জাতীয় কর্মসংস্থানভিত্তিক শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ রাষ্ট্রপতির

কর্মসংস্থানভিত্তিক শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ রাষ্ট্রপতির

উচ্চশিক্ষা শেষে যাতে কর্মসংস্থান হয় সেদিকে লক্ষ্য রেখেই বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (২৯ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে কমিশনের সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে ইউজিসি চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। ইউজিসি চেয়ারম্যান শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে এবং আগামীতে যাতে গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় সে ব্যাপারে নানা পদক্ষেপ তুলে ধরেন।

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে তথ্যপ্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।’ প্রতিটি বিশ্ববিদ্যালয় যেন গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেয় তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশ দেন তিনি ।

স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করারও কথা বলেন রাষ্ট্রপতি। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত সমাবর্তন সম্পন্ন করারও পরামর্শ দেন তিনি।

এছাড়া দ্বিতীয় মেয়াদে ইউজিসি চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় প্রফেসর ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। [সূত্র: বাসস]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ঈদুল আজহা উপলক্ষে লেনদেন সহজ করতে ২৩ ও ২৪ মে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে জানিয়েছে, ঈদুল...

ডিএসই ও ব্র্যাক ইপিএলের মধ্যে সাজিদা অরেঞ্জ জিরো কুপন বন্ড সাবস্ক্রিপশন চুক্তি

বাংলাদেশে প্রথম অরেঞ্জ বন্ড “সাজিদা অরেঞ্জ জিরো কুপন বন্ড”-এর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পরিচালনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর...

সিঙ্গার নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার

বাংলাদেশের প্রতিটি ঘরে ফিফা বিশ্বকাপের উত্তেজনা, আবেগ এবং ইমার্সিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিঙ্গার বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে “সবার জন্য বিশ্বকাপ” ক্যাম্পেইন উদ্বোধন করেছে। সোমবার (১৮...

বিদ্যুৎ খাতের অর্থনৈতিক চাপ কমাতে নীতিগত সংস্কারের আহ্বান

রাজধানীতে আয়োজিত এক সেমিনারে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, আমদানিনির্ভর...

Recent Comments