Friday, July 3, 2026
Home জাতীয় ঋণ প্রতিশ্রুতি ও বিতরণে বাংলাদেশে জাইকার রেকর্ড

ঋণ প্রতিশ্রুতি ও বিতরণে বাংলাদেশে জাইকার রেকর্ড

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ ঋণ প্রতিশ্রুতি ও বিতরণের রেকর্ড করেছে। যা স্থানীয় পর্যায়ে ওডিএ অর্থায়নের অনন্য মাইলফলক হিসেবেও অবহিত করা যায়।

জাইকা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জাইকা সম্প্রতি জানিয়েছে যে জাপানের ২০২২ অর্থবছরে (এপ্রিল ২০২২- মার্চ ২০২৩) বাংলাদেশে সংস্থাটির আনুষ্ঠানিক উন্নয়ন সহযোগিতা (ওডিএ) ঋণের প্রতিশ্রুতি এবং বিতরণ উভয়ই তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ অঙ্কে পৌঁছেছে।

উল্লেখ্য, বাংলাদেশে জাইকা’র ওডিএ অর্থায়ন কার্যক্রম শুরু হয়েছে ১৯৭৪ সালে।

জাইকা জানিয়েছে, ২০২২ জাপান অর্থবছরে জাইকা বাংলাদেশে ৫টি গুরুত্বপূর্ণ প্রকল্পে মোট ৩৩১ বিলিয়ন জাপানি ইয়েন অর্থসহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যা বাংলাদেশের সঙ্গে সংস্থাটির অংশীদারত্বের দীর্ঘ সম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলেছে।

জাইকা’র ওডিএ ঋণ প্রতিশ্রুতির সঙ্গে জড়িত মূল প্রকল্প ৫টি।

এগুলো হচ্ছে— ১. ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (লাইন ৫ নর্দার্ন রুট) (ওও), ঋণের পরিমাণ ১৩৩ দশমিক ৩৯৯ মিলিয়ন ইয়েন। ২. দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প। ঋণের পরিমাণ ৩২ দশমিক ৪৬২ মিলিয়ন ইয়েন। ৩. মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প (ওও)। ঋণের পরিমাণ ১০৫ দশমিক ৩৬২ বিলিয়ন ইয়েন। ৪. চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প (ও)। ঋণের পরিমাণ ৫৫ দশমিক ৭২৯ বিলিয়ন ইয়েন। এবং ৫. জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনের (ই/এস) ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প। ঋণের পরিমাণ ৪ দশমিক ২২৮ বিলিয়ন ইয়েন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জাইকা আরও জানিয়েছে, জাইকা ২০২০ জাপান অর্থবছরে বাংলাদেশে ৩৭৩ বিলিয়ন জাপানি ইয়েন অর্থায়নের প্রতিশ্রুতি দেয়, যা স্থানীয় পর্যায়ে সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ অঙ্কের ঋণ প্রতিশ্রুতি ছিল। ২০২২ জাপান অর্থবছরে জাইকা’র মোট বিতরণের পরিমাণ ছিল ২৬১ বিলিয়ন জাপানি ইয়েন, যা এর পূর্ববর্তী, অর্থাৎ ২০২১ অর্থবছরের ২৬৪ বিলিয়ন জাপানি ইয়েনের রেকর্ডের তুলনায় সামান্য কম। ২০২২ অর্থবছরে জাইকা’র এই রেকর্ড পরিমাণ সহযোগিতাকে বর্তমানে দেশের বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলোর নিরবচ্ছিন্ন অগ্রগতির পেছনে অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে।

জাইকা মনে করে, গত দশকজুড়ে ওডিএ ঋণ, অনুদান এবং কারিগরি সহযোগিতা স্কিমের মাধ্যমে জাইকা বাংলাদেশের সাথে এর অংশীদারত্বের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলেছে, যার ফলশ্রুতিতে দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোগত চাহিদা মোকাবিলার পথ আরও সুগম হয়ে উঠছে। অদূর ভবিষ্যতেও জাইকা স্থানীয় উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো অর্জনে বাংলাদেশের সাথে একইভাবে কাজ করে যাওয়ারও প্রত্যাশা রাখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments