Thursday, July 23, 2026
Home কর্পোরেট ওয়ালটনের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা ভিত্তিহীন ও পূর্বপরিকল্পিত

ওয়ালটনের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা ভিত্তিহীন ও পূর্বপরিকল্পিত

দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন তাদের বিরুদ্ধে চলমান বিভ্রান্তিকর প্রচারণাকে ভিত্তিহীন ও পরিকল্পিত বলে অভিহিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিছু অসাধু ডিলার ও ডিস্ট্রিবিউটর পূর্বে বাকিতে পণ্য নিয়ে তা বিক্রির পর পাওনা অর্থ পরিশোধ করেননি। তাদের দাবি, এই গোষ্ঠী এখন বিভিন্ন অজুহাত দেখিয়ে ওয়ালটনের বিরুদ্ধে অসত্য অভিযোগ ছড়াচ্ছে, যা মূলত পাওনা পরিশোধ এড়ানোর কৌশল।

ওয়ালটন কর্তৃপক্ষের মতে, তারা সবসময় ব্যবসায়িক স্বচ্ছতা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করে এবং হাজার হাজার ডিলার ও ডিস্ট্রিবিউটর সফলভাবে তাদের সঙ্গে ব্যবসা করে আসছেন। প্রতিষ্ঠানটি আরও জানায়, নতুন ডিলারশিপ নেওয়ার জন্য বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে, যা ওয়ালটনের প্রতি ব্যবসায়ীদের আস্থার প্রমাণ।

ওয়ালটন মনে করে, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী প্রতি বছর বাজেট ঘোষণার আগে দেশীয় শিল্পের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে থাকে। তাদের উদ্দেশ্য হলো বিদেশি পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করা এবং স্থানীয় উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করা। ওয়ালটনের দাবি, এবারও ঠিক একই কৌশল অনুসরণ করা হচ্ছে। ওয়ালটন সতর্ক করে দিয়ে বলেছে, এই ধরনের অপপ্রচার শুধু একটি প্রতিষ্ঠানের জন্য নয়, বরং দেশের সামগ্রিক শিল্প ও অর্থনীতির জন্যও ক্ষতিকর হতে পারে।বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার আহ্বান

ওয়ালটন ডিলার ও অংশীদারদের আহ্বান জানিয়েছে, যদি কেউ সত্যিকার অর্থে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে যথাযথ নথিপত্রসহ ওয়ালটনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে। পাশাপাশি, বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে এবং দেশীয় শিল্প রক্ষায় সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments