ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আগামী ১১ নভেম্বর বিকাল ৩ টা ৩০ মিনিটে পর্ষদ সভা অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, এ সভায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত সময়কালে কোম্পানির আর্থিক ফলাফল আলোচনা করা হবে এবং পর্ষদ যদি প্রতিবেদনটি অনুমোদন করে, তবে তা শেয়ারহোল্ডারদের কাছে প্রকাশ করা হবে।


