Friday, July 10, 2026
Home জাতীয় ওমানের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, যেতে পারবেন দক্ষ কর্মীরা

ওমানের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, যেতে পারবেন দক্ষ কর্মীরা

ফের খুলেছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান। প্রাথমিকভাবে দেশটি বাংলাদেশ থেকে ৫ ধরনের দক্ষ কর্মী নেবে। এছাড়া মোট ১০ ধরনের ব্যক্তিকে ভিসা দেবে দেশটি। বুধবার (১২ জুন) ঢাকার ওমান দূতাবাস বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

ওমান দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গত বছর অক্টোবরে আরোপিত বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু শ্রেণিকে অব্যাহতি প্রদান করা হয়েছে যাদের মধ্যে রয়েছে- ফ্যামিলি ভিসা, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা, ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী এবং সব ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চ-আয়ের আর্থিক ক্ষমতা সম্পন্ন পর্যটক।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেছে, ঢাকাস্থ ওমান দূতাবাস উল্লেখিত শ্রেণিভুক্ত আবেদনকারীদের কাছ থেকে ভিসা আবেদন গ্রহণ করবে ও ভিসা ইস্যুর ব্যাপারে রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে। আবেদনকৃত ভিসার পক্ষে আবেদনকারী তার যাবতীয় কাগজপত্র যথাযথ সত্যায়নপূর্বক যাচাই বাছাইয়ের জন্য দূতাবাসে জমা দিতে হবে। ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে প্রত্যেক আবেদনকারীর সরবরাহকৃত তথ্য যাচাই-বাছাইয়ের উপর নির্ভর করে এক থেকে চার সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে।

‘এছাড়া ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে দূতাবাস আশ্বস্ত করতে চায় যে এ ব্যাপারে বাংলাদেশ সরকার ও ওমানী কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে ও নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়ার বিষয়টি ত্বরান্বিত করতে উভয় দেশের কর্তৃপক্ষ অনেক দূর এগিয়ে গেছে।’

এর আগে গতকাল বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর জানিয়েছেন, ওমানে ৯৬ হাজার কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। এ জন্য প্রত্যেক কর্মীকে মাসে ১২ হাজার টাকা জরিমানা দেওয়ার কথা থাকলেও বাংলাদেশের অনুরোধে এটি মওকুফ করা হয়েছে।

এর আগে গত বছরের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে ওমান। মূলত ভিসার অপব্যবহার ও চাহিদার তুলনায় দ্বিগুণ কর্মী থাকার অভিযোগ দেখিয়ে সিদ্ধান্তটি নিয়েছিল ওমান সরকার। সেই থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে ওমানের শ্রমবাজার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে উপায়ের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

ফান্ড ট্রান্সফার, রেমিট্যান্স সেবা এবং শরিয়াহসম্মত ইসলামিক মাইক্রো সেভিংস কার্যক্রম সম্প্রসারণে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক...

উদ্ধার ও যোগাযোগ সচল করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ...

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং পাহাড়ি...

বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

  টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় বাড়তি...

Recent Comments