পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি নতুন চেয়ারম্যান নির্বাচন করেছে।
সোমবার (৩০ অক্টোবর) কোম্পানিটির ১৩৬তম পর্ষদ সভায় নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আগামীকাল (৩১ অক্টোবর) থেকে কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মিসেস. পিয়ারা হোসাইন। তিনি কোম্পানিটির সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসাইনের স্ত্রী।
গত ১৫ অক্টোবর এস্কয়ার গ্রুপের চেয়ারম্যান মোফাজ্জল হোসাইন ৭৭ বছর বয়সে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ফলে তার স্থানে স্থলাভিষিক্ত হবেন পিয়ারা হোসাইন।


