Thursday, June 4, 2026
Home কর্পোরেট এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে দেশের প্রযুক্তি জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন।

রবিবার (১৩ জুলাই) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এর তৃতীয় আসরে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি টেকসই ক্লিন এনার্জি উদ্যোগের জন্য পেয়েছে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’। একইসঙ্গে বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবেও স্বীকৃতি পেয়েছে তারা।

এছাড়াও, জলবায়ু ও পরিবেশ সংরক্ষায় টেকসই উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ালটন পেয়েছে ‘অনারেবল মেনশন’ ব্র্যান্ড সম্মাননা।

শনিবার (১২ জুলাই, ২০২৫) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তিনটি ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করায় ওয়ালটন পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

তিনি জানান, উন্নতমানের প্রযুক্তিপণ্য উৎপাদনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ওয়ালটন বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠার শুরু থেকেই তারা পরিবেশবান্ধব প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আন্তর্জাতিক কমপ্লায়েন্স বজায় রেখে পণ্য উৎপাদন করে আসছে।

জাতিসংঘ ঘোষিত এসডিজি অর্জনের লক্ষ্যে ওয়ালটন ফ্যাক্টরিতে স্থাপন করা হয়েছে পরিবেশবান্ধব রুফটপ সোলার প্রজেক্ট এবং এক মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সর্ববৃহৎ ফ্লোটিং সোলার পাওয়ার প্লান্ট।

এছাড়াও, ফ্রিজ ও এসিতে ক্ষতিকর CFC ও HCFC গ্যাস ফেজ-আউট প্রকল্প বাস্তবায়ন, এবং মেটাল-প্লাস্টিক রিসাইক্লিংয়ের মতো নানা পরিবেশবান্ধব উদ্যোগ চালু করেছে প্রতিষ্ঠানটি।

এইসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবে ওয়ালটন ইতিমধ্যে দুইবার গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড এবং জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে।

পুরস্কার আয়োজন করেছে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ। সহযোগিতায় ছিল সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ বছর ২২টি ক্যাটাগরিতে মনোনয়ন আহ্বান করা হয়। ২৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন চলাকালে জমা পড়ে ৪৫৭টি মনোনয়ন। সেখান থেকে কঠোর মূল্যায়নের মাধ্যমে ৬০টি উদ্যোগকে চূড়ান্তভাবে পুরস্কৃত করা হয়, যার মধ্যে ওয়ালটন অন্যতম।

 

‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৫’ গ্রহণ করছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments