সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ জুলাই) দেশের শেয়ারবাজারে আলোড়ন তুলেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, দিনটি জুড়ে কোম্পানিটির ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা সর্বোচ্চ
লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে জনপ্রিয় ভোক্তা পণ্য কোম্পানি লাভেলো আইসক্রিম। প্রতিষ্ঠানটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৯ লাখ টাকার। এর ঠিক পরেই রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট, যার শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ১৮ লাখ টাকার।
বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের আগ্রহ ও আর্থিক প্রতিবেদনের ইতিবাচক ধারা এই কোম্পানিগুলোর শেয়ারের প্রতি চাহিদা বাড়িয়েছে। এছাড়াও কয়েকটি সেক্টরভিত্তিক কোম্পানিও নজর কেড়েছে।
লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো—সিটি ব্যাংক, বিচ হ্যাচারি, ইস্টার্ন লুব্রিকেন্টস, কাসেম ইন্ডাস্ট্রিস, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার এবং টেকনো ড্রাগ।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ মন্দার পর বাজারে কিছুটা সক্রিয়তা দেখা যাচ্ছে। বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এই প্রবণতা ইতিবাচক বলে মনে করছেন তারা। তবে টেকসই প্রবৃদ্ধির জন্য কোম্পানির মৌলিক তথ্য ও বাজারে স্বচ্ছতা বজায় রাখা জরুরি।


