শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে জানিয়েছে কোম্পানি সূত্র।
তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা, যা গত বছরের একই সময়ের তুলনায় অপরিবর্তিত রয়েছে। তবে জুলাই ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত নয় মাসের সমন্বিত ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ১৬ পয়সায়, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি (৭ পয়সা ছিল)।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ (অপারেটিং ক্যাশফ্লো) ছিল মাইনাস ৬৭ পয়সা, যেখানে গত বছর একই সময়ে তা ছিল ৩১ পয়সা।
৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৪ পয়সায়।


