Wednesday, July 22, 2026
Home কর্পোরেট এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

এবি ব্যাংক পিএলসির আয়োজনে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের “SICIP” প্রকল্পের আওতায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবি ব্যাংক জানিয়েছে, এ অনুষ্ঠানে ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তার হাতে প্রশিক্ষণ শেষে সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে কিছু উদ্যোক্তার হাতে ঋণের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SICIP প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান।

আলোচনায় বক্তারা বলেন, এমন কর্মসূচি ক্ষুদ্র উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়াতে, ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত ছিলেন আরও একাধিক কর্মকর্তাসহ কক্সবাজার অঞ্চলের প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি...

শিরোপার লড়াইয়ে ফের স্পেন-আর্জেন্টিনা, ম্যাচ কবে?

স্পেন ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ আয়োজন নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে এই...

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২২...

Recent Comments